27/08/2026 : 1:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির রাস্তায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে পৌঁছালো পুলিশ

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ :


রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ইতিহাস পরীক্ষা। সোমবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পরে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকার সোনাপট্টি-তরকারী বাজার মোড়ে।

মেমারি থানার কর্তব্যরত টি এইচ জি প্রদীপ লোহার দেখতে পায় একজন মা তাঁর মেয়েকে নিয়ে রাস্তায় অসুস্থ অবস্থায় বসে আছে। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সে রাস্তায় অসুস্থ হয়ে পরে। টি এইচ জি প্রদীপ লোহার মেমারি থানায় খবর দেওয়ার পর তাকে তৎক্ষনাৎ মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ইমারজেন্সিতে প্রাথমিক চিকিৎসা করে।

পুলিশ সূত্রে জানা যায় অসুস্থ পরীক্ষার্থীর নাম জবা ক্ষেত্রপাল। আমাদপুর গার্লস  স্কুলের ছাত্রী। পিতার নাম শম্ভু ক্ষেত্রপাল। বাড়ি আমাদপুর অঞ্চলের মেরুয়া গ্রামে।শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে সে এখন অনেকটা সুস্থ আছে ও হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Related posts

বিশ্ব ঋতুস্রাব দিবসঃ দুয়ারে সরকার শিবিরে সচেতনতা প্রচার মেমারিতে

E Zero Point

বেহাল রাস্তা ও সুস্বাস্থ্য কেন্দ্রের দাবীতে পঞ্চায়েত কার্যালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ মেমারিতে

E Zero Point

ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল মেমারিতে

E Zero Point

মতামত দিন