07/09/2026 : 11:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সদ্যপিতা হারা প্রিয়া মাহতোর পাশে মেমারির সম্প্রীতি ঐক্য

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ :


বাবার মৃত্যুর পরে পরলৌকিক কাজ মেটার আগেই পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন মাধ্যমিক পরীক্ষার্থী।
সদ্য বাবা মারা গিয়েছেন । তবে বাবার স্বপ্ন ছিল পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে মেয়ে। এবারে সেই স্বপ্ন পূরণ করতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন এক পরীক্ষার্থী। নাম প্রিয়া মাহাতো। কোলেপাড়া কাঁঠালগাছি উচ্চ বিদ্যালয় এর ছাত্রী। কিছুদিন আগেই কিডনির সমস্যা জনিত কারণে মৃত্যু হয়েছিল বাবা রাজু মাহাতোর। তবে বাবার ইচ্ছে পূরণ করতেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়া মাহাতো।

তারএই অদম্য ইচ্ছেশক্তিকে কুর্ণিশ জানাতে হাজির হয়েছিল মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা। সোমবার বিকালে প্রিয়া মাহাতোর বাড়িতে পৌঁছে যায় মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা। সভাপতি সেখ আসরাফুল ইসলাম বলেন, কিছু খাদ্যসামগ্রী ও আর্থিক সাহায্য করা হয় প্রিয়া মাহাতোকে। আগামী দিনে তাঁর উচ্চ শিক্ষার জন্য সম্প্রীতি ঐক্যের সদস্যরা দায়িত্ব নেবেন বলে জানা যায়।

 

Related posts

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে মেমারির সমাজসেবীরা

ezeropoint +91 7797331771

বর্ধমানে নারায়ানা স্কুলে ভ্যাক্সিনেশন ক্যাম্প

ezeropoint +91 7797331771

শূন্য থেকে বারো বছরের শিশুর মায়েদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ সগড়াই গ্রাম পঞ্চায়েতে

মতামত দিন