29/08/2026 : 3:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের মৃতদেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, রায়না, ১ মার্চ ২০২১:


গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক মহিলা ও এক পুরুষকে দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হলে, রায়না থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে উভয়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।

মৃত যুবক ও যুবতীর মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বলে জানা যায় । অপরদিকে উভয়েই বিবাহিত। মৃত মহিলা বাপের বাড়িতে থাকত। মহিলা ওই যুবকের সঙ্গে সম্প্রতি প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের জটিলতা থেকেই এই আত্মহত্যা বলে মৃতদের পরিবারের আশঙ্কা।

জানা যায় মৃত যুবকের নাম সোমনাথ মালিক। বাড়ি শুকুর গ্রামে। মেয়েটির নাম গঙ্গা রুইদাস। বাবার বাড়ি বলিয়ারপুর। শুকুর গ্রামের ধারে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ছেলে এবং মেয়ে দুজনেই। মৃত ছেলেটি পেশায় ড্রাইভার বলে জানা যাচ্ছে। রায়না থানা পুলিশ এসে একটি বাইক সহ যুগলের দেহ উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনায় স্তম্ভিত গ্রামবাসী ।

Related posts

ভ্যাকসিন কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে বিধায়ক

E Zero Point

গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

E Zero Point

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

E Zero Point

মতামত দিন