29/08/2026 : 4:00 PM
টলি-বলি-কলি-হলিবিনোদন

সাইকোলজিক্যালথ্রিলার “দা জোকার “মুক্তির অপেক্ষায়

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ১ মার্চ ২০২১:


কোভিড আমাদের জীবনের অনেকটাই কেটে নিয়েছে । অনেকটা সময় কেড়ে নিয়েছে। বহু ফিল্মের ব্যাক্তিত্বকে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এর মত একজন অসামান্য অভিনেতা কে আমরা আর কােনোদিন দেখতে পাবোনা নতুন করে। কিন্তু এখনো রয়ে গেছে তার কিছু অসামান্য কাজ। সেই কাজেরই একটি হল “দা জোকার”।
ডিরেক্টর জয় ভট্টাচার্য্য এবং তার টিমের ছবি “দা জোকার” খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে।

আসন্ন ৫ই মার্চ এই ছবিটি কলকাতা শহর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে। ছবিতে দেখতে পাওয়া যাবে আমান রেজা, বিবেক রায়, সংযুক্তা রায়, কোহিমা বসু, মৌ বৈদ্য, ভাস্বতী সেনগুপ্ত, অর্চিষ্মান সিং, দিলরাজ, আরব সাহা, জয়ন্ত পর্বত, প্রাঞ্জল সরকার, জয় বোস, সুভাষ পচিসিয়া, কঙ্কন কর, খুশি খাতুন, সঞ্চারি চ্যাটার্জি,
হিমিকা পাত্র , সায়ন বিশ্বাস, প্রমূখ কে।

ছবিটিতে মিউজিক দিয়েছেন সুমিত রায়। একটু ভালো গান গেয়েছেন সপ্তপর্ণী বসু। ক্যামেরার দায়িত্বে ছিলেন রঞ্জিত মন্ডল, শুভেন্দু সাহা, উদয় এবং সানি ভট্টাচার্য্য। সানি এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রথম ছবি। কলকাতা মন্দারমনি ও নর্থ বেঙ্গলের বিভিন্ন লোকেশন এ শুটিং হয়েছে।

Related posts

মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

একাডেমিতে চলছে মাইকেল বোসের একক চিত্র প্রদর্শনী

E Zero Point

লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার স্বপ্ন বুনছে মেমারির তিথি

E Zero Point

মতামত দিন