27/02/2026 : 3:35 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে মিছিল

জিরো পয়েন্ট নিউজ –অপু দেবনাথ, হলদিবাড়ি, ১৩ মার্চ ২০২১:


মেখলিগঞ্জ ১নং তপশিলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে মিছিল করলো হলদিবাড়ি ব্লক তৃণমুল কংগ্রেস । শনিবার সন্ধ্যায় হলদিবাড়ি তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয় । মিছিলটি হলদিবাড়ি বাজার সহ বিভিন্ন রাস্তার পরিক্রমা করে । মিছিলের নেতৃত্ব দেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ বিশ্বাস , যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া সহ অন্যান্য নেতৃত্বরা ।

হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ বিশ্বাস বলেন – আসন্ন বিধানসভাকে সামনে রেখে আজকে হলদিবাড়ি ব্লকে আগামী ১০ ই এপ্রিল নির্বাচন ঠিক হয়েছে । সেটাকে সামনে রেখে আজকে আমাদের প্রথম মিছিল হল । দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে আজকে আমরা হলদিবাড়ি বাজারে মিছিল শুরু করলাম । আগামী রবিবার দেওয়ানগঞ্জ অঞ্চলে মিছিল আছে ।

 

Related posts

জিআরও দপ্তরের চ্যাঙরে দুইজন আহত

E Zero Point

স্বাস্থ্য পরীক্ষা শিবির ও এবং সংস্কৃতিক অনুষ্ঠান সাতগেছিয়াতে

E Zero Point

নদী ভাঙ্গন প্রতিরোধ করতে মুর্শিদাবাদের ধানঘড়াবাসীদের পাশে স্থানীয় কবি সাহিত্যিকগণ

E Zero Point

মতামত দিন