20/09/2026 : 4:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির নিখোঁজ শিশুকে এখন খুঁজে পাওয়া যায়নি

জিরো পয়েন্ট নিউজ অনন্যা পাল, মেমারি, ১৮ মার্চ ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মেমারির দু’নম্বর ওয়ার্ডের উদয় পল্লী এলাকায় একটি দেড় বছরের শিশু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত ডুবুরিরা দফায় দফায় খোঁজ চালালেও, খুঁজে পাওয়া যায়নি শিশুটিকে।

প্রকাশ থাকে শিশুটির নাম শিবনাথ ক্ষেত্রপাল। এলাকাবাসীর অনুমান শিশুটি ওই এলাকার সংলগ্ন ক্যানেলের জলে তলিয়ে যায়। মেমারি থানার ওসি দেবাশীষ নাগের তৎপড়তায় ডুবুরি এসে খোঁজাখুঁজি শুরু করেছিল গতকালই।

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেই স্থানে পৌঁছে যান মেমারি পৌরসভার পৌর প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, মেমারি বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী মধুসূদন ভট্টাচার্য সহ অনেকেই। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার তথা পাশাপাশি এলাকাবাসীর মধ্যে।

 

Related posts

তৃণমূল-বি.জে.পি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মঙ্গলকোটের রামনগর গ্রাম

ezeropoint +91 7797331771

বিদ্যাসাগরের জন্মদিন উদ্‌যাপন মেমারিতে

ezeropoint +91 7797331771

স্বাস্থ্যকর্মীদের হাতে ফুল দিয়ে উৎসাহ প্রদান মন্ত্রী স্বপন দেবনাথের

মতামত দিন