07/09/2026 : 12:49 AM
আমার বাংলাকলকাতা

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন কলকাতায়

জিরো পয়েন্ট নিউজ – কৌশিক ঘোষ, ১৯ মার্চ ২০২১:


১৭মার্চ, বুধবার বিকালে কোলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতার উদ‍্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মুজিববর্ষের গান,ব্রততী বন্দ‍্যোপাধ‍্যায়ের আবৃত্তি পাঠ, নচিকেতা চক্রবর্তীর মনোজ্ঞ সংগীত পরিবেশন ও আলোচনা ও বক্তব্য পেশের মাধ‍্যমে অনুষ্ঠান পরিচালিত হয়।

এই অনুষ্ঠানে বাংলাদেশের উপ হাই কমিশনার কলকাতা তৌফিক হাসান, বাংলাদেশের হাই কাউন্সিলর জামাল হুসেন, বাংলাদেশের সেক্রেটারী অফ ফার্স্ট প্রেস মোফাক খারুল ইকবাল,অধ‍্যাপক ড: পবিত্র সরকার, ড: রাজশেখর বসু সহ বাংলাদেশের বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের উপর একটি তথ‍্যচিত্র ও প্রদর্শিত হয়। আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন বাংলার চিত্রশিল্পী সমরেশ পোদ্দার জানান এই রূপ একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

Related posts

বাপের বাড়ি যাওয়ার পথে জামালপুরে বাস থেকে নেমে রক্ত দিলেন গৃহবধূ চম্পা বেগম

ezeropoint +91 7797331771

ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ নাজেহাল

সাপের ছোবলে মৃত্যু এক ব্যক্তি

ezeropoint +91 7797331771

মতামত দিন