29/08/2026 : 5:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভয়াবহ পথদুর্ঘটনা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ১৯ মার্চ ২০২১:


মারুতি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত নুদিপুর জি টি রোড এর উপর। প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় যে, চার চাকার মারুতি গাড়ি হুগলির দিক থেকে দুর্গাপুর যাচ্ছিল এবং অপর দিক থেকে তিনজন আরোহীকে নিয়ে মোটরসাইকেলটি যাবার সময় সামনাসামনি ধাক্কা লাগে l মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে এবং একজন গুরুতর আহত হয়।

ঘটনাটি ঘটার সাথে সাথে এলাকার মানুষজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং পুলিশে খবর দিলে মেমারি থানার পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং ঘাতক মারুতি গাড়ির চালককে আটক করে।


জানা যাচ্ছে মোটরসাইকেল এ থাকা আরোহী তাদের বাড়ি জামালপুরের ময়না গ্রামের বাসিন্দা এবং মারুতি গাড়িটি চাকদা থেকে দুর্গাপুর অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনা ঘটার ফলে কিছুক্ষণের জন্য জি টি রোড এর উপর যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হয়।

Related posts

বড়দিন উপলক্ষে অভিনব উদ্যোগ

E Zero Point

নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ

E Zero Point

পুলিশ দিবস উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন