27/08/2026 : 8:29 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

প্রার্থী বদলে দাবী তৃণমূলেরও, বিক্ষোভ অবরোধ

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২০ মার্চ ২০২১:


প্রার্থী বদল এর দাবিতে জেলা তৃনমূল কার্যালয়ের সামনে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ। হবিবপুরে প্রার্থী বদল এর দাবিতে জেলা তৃণমূল কার্যালয়ে সামনে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ । প্রথমে দলীয় পতাকা হাতে ধরে চলে স্লোগান । এরপর স্টেশন রোডে কর্মীরা বসে বিক্ষোভ চালাতে থাকে । ফলে স্টেশন রোডের এক অংশ বন্ধ হয়ে থাকে দীর্ঘ ক্ষণ। এই বিক্ষোভ হবিবপুর তৃণমূল কর্মীদের একাংশের।

হবিবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় সরলা মুর্মুকে। কিন্তু তিনি দল ত্যাগ করায় ওই কেন্দ্রের প্রার্থী বদল করা হয়। প্রদীপ বাস্কে কে তড়িঘড়ি প্রার্থী করে তৃণমূল নেতৃত্ব। এবারে প্রদীপ বাস্কের পরিবর্তে চুনিয়া মুর্মু কে প্রার্থী করার দাবি তুল্য এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা । এই দাবীতে জেলা তৃণমূল কার্যালয়ে সামনে বসে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ।

Related posts

তেরঙ্গা মাস্ক বানিয়ে নজর কাড়লো কালনার যুবক

E Zero Point

কো-ভ্যাক্সিনের ট্রায়াল শুরু হলো রাজ্যের ১০০০ মানুষের মধ্যে

E Zero Point

গরিব ঘরের মেয়েদের যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ না হয়ঃ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

E Zero Point

মতামত দিন