26/08/2026 : 5:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের জন্য তৃণমূলের দরজা খোলা রয়েছেঃ প্রার্থী তপন চট্টোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২০ মার্চ ২০২১: 


পূর্বস্থলীর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী স্টেশন সংলগ্ন পার্টি অফিসে তৃণমূলের ইশতেহার প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করলেন। এদিন শনিবার দুপুরে সাংবাদিকদের সামনে ইশতেহারপত্র তুলে ধরেন তিনি।

পাশাপাশি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি কর্মীদের একাংশ দফায় দফায় গতকাল বিক্ষোভে উত্তাল হয় পূর্বস্থলী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান যদি কেউ তৃণমূলে আসতে চান তাদের জন্য দরজা খোলা রয়েছে। তাঁরা মন করলেই আসতে পারেন।

পাশাপাশি এদিন বিজেপি মজদুর ইউনিয়নের রাজ্য সহসভাপতি গতকালই সাংবাদিক বৈঠক করে নিজের ক্ষোভ উগরে দেন, প্রাপ্য সম্মান পেলে তিনি অন্য দলে যাওয়ার কথাও ভেবে দেখবেন বলে তিনি জানিয়েছিলেন। এরপর এদিন তপনবাবু জানান তিনি যদি মনে করেন তাহলে তিনি তৃণমূল কংগ্রেসের আসতে পারে, আমরা যোগ্য সম্মান তাকে দেব। তিনি আবেদন করলেই আমরা রাজ্যে সেই বার্তা পৌঁছাব।

Related posts

পূর্ব বর্ধমানের কলানবগ্ৰামে সংগ্ৰহশালার বোধায়ন

E Zero Point

সৎ ইচ্ছা নিয়ে মানবসেবায় ব্রত কালনার সদিচ্ছা ভলেন্টিয়ার্স

E Zero Point

শ্রমিকদের সমস্যার কথা শুনলেন বিধায়ক

E Zero Point

মতামত দিন