23/07/2026 : 6:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

সোনামুখী’র গ্রামে গ্রামে প্রচারের বাইশ গজে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা!

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ২০ মার্চ ২০২১:


আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় সোনামুখী সহ বাঁকুড়া জেলার বেশ কয়েকটি কেন্দ্রে হবে নির্বাচন। আর ভোটের প্রচারে বাকি মাত্র দু সপ্তাহ। তাই প্রচার ময়দানে ফুল ফর্মে রাজ্যের শাসক দল তৃণমূল। জেলায় ক্ষমতা বজায় রেখে রাইসিনা হিলসের আসনে ফের বসতে মরিয়া তৃণমূল। আর সেই সূত্রেই বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা কেন্দ্রের এলাকায় এলাকায় জোরকদমে প্রচারে রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা সোনামুখী কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা।

সপ্তাহের শেষ দিন, শনিবারে নিজের কেন্দ্রের কোচডিহি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। এদিন তিনি গ্রামের রাস্তায় কখনো পায়ে হেঁটে কখনো ট্যাবলোয় চড়ে সারলেন জনসংযোগ। আর এদিন তিনি রাজ্যে উন্নয়নের জোয়ার বজায় রাখতে গ্রামের মানুষদের তৃণমূলে ভোটদানের আহ্বান করেন। পাশাপাশি এদিন তৃণমূলের ‘খেলা হবে’, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ সহ একাধিক শ্লোগানে চলল তৃণমূলের সকালের প্রচার।

Related posts

বহরমপুর থানার মালখানায় বিস্ফোরণ জখম চার পুলিশকর্মী

E Zero Point

আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে

E Zero Point

জনসংযোগের স্বার্থে বামেদের গণ সংগ্রহ অভিযান

E Zero Point

মতামত দিন