27/08/2026 : 4:21 PM
আমার বাংলা

স্বাস্থ্য সুরক্ষায় নতুন পথের দিশা “শিওরাইট” আপ

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ২৮ মার্চ ২০২১:


এস কে বাজোরিয়া গ্রুপ কোম্পানির অন্যতম অংশ এসেনশিয়াল হেলদি প্রাইভেট লিমিটেড ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার জন্য এইচ পি এল এর উদ্যোগে এক নতুন এপ “শিওরাইট” উদ্বোধন হয়ে গেল কলকাতায়।সাধারণ মানুষের কাছে চিকিৎসা সংক্রান্ত সামগ্রী, ঔষধ সুলভ মূল্যে পৌঁছে যাবে এই আপের সহায়তায়।

বেঙ্গল ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই শিওরাইট এর এপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডাক্তার অমিত ঘোষ, ডাক্তার নন্দিনী রায়, ডাক্তার সি এস মুখার্জী, এইচ পি এল এর দুই কর্ণধার শিশির কুমার বাজোরিয়া, স্মিতা বাজোরিয়া ।

এই এপ ডাউন লোড করে নিলে এই বাংলার যে কোন সময় ,যে কোন জায়গায় ,যে কোনো বয়সের চিকিৎসার যে কোনো পরিসেবা পাওয়া যাবে । তিনি উদাহরণ দিয়ে বলেন যেমন ডাক্তার, এম্বুলেন্স, হোম কেয়ার সার্ভিস, চিকিৎসকের টাইম, ডায়াগনস্টিক যে কোন টেস্ট, ওষুধ, হসপিটাল সার্ভিস, আয়া থেকে মেডিকেল এর যাবতীয় সব কিছু বাড়িতে বসে পাওয়া যাবে,এই ক্ষেত্রে এই পরিসেবা ২৪ ঘন্টা পাবেন এই অভিনব “শিওরাইট” এপের মাধ্যমে ।

Related posts

করোনা সচেতনতা প্রসারে প্রতীকি বার্তা গ্রহরাজ ঠাকুরের

E Zero Point

বিজেপি প্রার্থী শাহিন আক্তারের উপস্থিতিতে কর্মীসভা

E Zero Point

অনুব্রত মন্ডলের উপস্থিতিতে কর্মী সম্মেলন মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন