26/08/2026 : 9:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমানে মা বাবার মন্দির-এক অনন্য নজীর

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৭ এপ্রিল ২০২১:


অনেক মন্দির তো দেখেছেন নানা দেব দেবীর , কিন্তু স্বয়ং বাবা মা কে অনেকে দেবতা মানলেও তার মূর্তি বানিয়ে দেবতা রুপে পুজো বা মন্দির প্রতিষ্ঠা করে নজির সৃষ্টি করলেন বর্ধমান শহরের পুলিশলাইন এলাকার কামিনি বিশ্বাস।

পেশায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কামিনি বাবু নিজের মা বাবার স্মৃতি তৈরী করেছেন মন্দির প্রতিষ্ঠা করেছেন নিজের বাবা মা এর মূর্তি। সাথে সাথে মন্দিরে শুরু করেছেন দাতব্য চিকিৎসালয়, বাবা মা এর স্মৃতি বাঁচিয়ে রাখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি।

মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবক সন্দীপন সরকার জানালেন এই কাজ শুধু জেলা না সারা দেশে নজির রাখে, নিজের পিতা মাতার স্মৃতিতে মন্দিরের সাথে দাতব্য চিকিৎসালয় প্রশংসার দাবী রাখে ; কামিনি বাবু জানান জীবিত ও মৃত দুই অবস্থা তেই মা বাবা কে শ্রদ্ধা সম্মান সকলে করুর তার প্রচারেই এই মন্দির

Related posts

কালনার বাজারে টান মালা ও চাঁদ মালার

E Zero Point

নেটওয়ার্ক না থাকার জন্য, চরম সমস্যার সম্মুখীন ছাত্র-যুব

E Zero Point

মেমারিতে পরপর চারটি দোকানে চুরি

E Zero Point

মতামত দিন