30/08/2026 : 4:46 AM
আমার বাংলা

মেমারিতে পরপর চারটি দোকানে চুরি

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১২ এপ্রিল ২০২৪ :


আবারো চুরির ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন বাজারে। এবার একটি নয়, দুটি নয় পরপর চারটি দোকানে চুরি করলো চোর। স্থানীয় দোকানের মালিকের কথায় জানা যায়, শুক্রবার ভোররাতে চুরির ঘটনা ঘটে । দোকানের টিনের ছাউনি কেটে চুরি করতে ঢোকে চোর । সকালে দোকান খুলতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় বাজারে । খবর যায় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ এসে গোটা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দেয়। এরই মধ্যে দেবীপুর স্টেশন বাজারে ঘোরাঘুরি করতে থাকা সন্দেহভজন তিনজনকে পাকড়াও করে স্থানীয় দোকানদারেরা মেমারি থানার পুলিশের হাতে তুলে দেয়।

দীর্ঘদিন ধরেই দেবীপুর স্টেশন বাজারে ছোটখাটো চুরির ঘটনা ঘটে আসছিল। কিছুদিন ধরে দেবীপুর টেশন চত্বরে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা ও সেবনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তারাই এমন কাজ করতে পারে বলে ধারণা অনেক দোকানদারদের। তাদের দাবী রাতের দিলে মেমারি থানা থেকে পুলিশ টহল বাড়ানো হোক এবং তার সাথে সাথে সকল দোকানদার মিলে রাত্রিকালীন পাহাড়াদারের ব্যবস্থা করা হোক।

Related posts

মঙ্গলকোটে যুবশক্তির কর্মী বৈঠক বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান

E Zero Point

তাঁত শিল্পীর মেয়ে তৃষার স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

পঞ্চম পর্বের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি পদ্মশিবিরের

E Zero Point

মতামত দিন