07/09/2026 : 1:00 AM
আমার বাংলা

গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১২ এপ্রিল ২০২৪ :


মন্তেশ্বরে মথুরা গ্রামের বৃহস্পতিবার আনুমানিক বৈকাল চারটে পবিত্র সাঁতরা নামে এক যুবক বাড়িতে নিজের শোবার ঘরে সিলিং এ গলায় দড়ি দেয়। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারে অন্যান্য সদস্যরা। তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়।  পরিবার সূত্রে জানা যায় পবিত্র সাঁতরা কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতো। ২০ দিন আগে ছুটি নিয়ে বাড়ি আসে। কি কারনে গলায় দড়ি দেয় পরিবারের সদস্যদের অজানা। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।

Related posts

১৭ তম গণেশ পূজাতে মুখ্যমন্ত্রীর জয় লাভের জন্য যজ্ঞ

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটে প্রজাতন্ত্র দিবস পালন

কাটোয়ার অভীক দাসের স্বপ্ন ডাক্তার হওয়া

মতামত দিন