07/09/2026 : 3:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ১৪ এপ্রিল ২০২১:


যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, দলিত, পতীত, সর্বহারা, মানুষের মুক্তি সূর্য, ভারতীয় সংবিধানের জনক বাবাসাহেব ডাঃ ভীমরাও রামজি আম্বেদকর এর ১৩১ তম জন্মজয়ন্তী দিবস পালিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের নুদিপুর জোড়াসাঁকো মোড়ে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি,  ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস ও তারক সাহা সহ-সভাপতি আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি, লস হেমরম সভাপতি বর্ধমান জেলা জাহের, বিজয় সরেন সভাপতি বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি পরগনা, সাধন সদ্দার সহ-সভাপতি হুগলি জেলা আদিবাসী বিকাশ পরিষদ, কালিদাস বারুরি আম্বেদকর বিশেষজ্ঞ ও আর ও বিশিষ্ট গুণী মানুষ জন


মেমারি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আজ শেষ নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ব্যস্ত। কিন্তু লজ্জার বিষয় সকল রাজনৈতিক দল আজকের এই দিনটি পালন তো করলই না এমনকি কোন নেতৃত্বের মুখ থেকে একটি বারের জন্যও ডঃ বি আর আম্বেদকর এর নামটিও উচ্চারিত হলো না।

 

Related posts

বিগত কয়েকদিনের বৃষ্টিতে মাথায় হাত মেমারির কৃষকদের

ezeropoint +91 7797331771

এগারো শরীফে ভক্তদের ঢল

ezeropoint +91 7797331771

জেলাজুড়ে রক্ত সংকটঃ শহর জুড়ে পদযাত্রা

ezeropoint +91 7797331771

মতামত দিন