30/08/2026 : 6:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৪ এপ্রিল ২০২১: 


করোনা পরিস্থিতির মধ্যে চলছে নির্বাচন। দিন দিন বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। ষষ্ঠ দফায় ২২শে এপ্রিল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের ভোট। তার আগে আগামী ১৮ই এপ্রিল রবিবার পূর্বস্থলীর দু নম্বর ব্লকের পাটুলি জামালপুরে নির্বাচনী সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আর তারই প্রস্তুতি বৈঠক হিসাবে এদিন পূর্বস্থলীর পারুলিয়া বাজারে একটি লজে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতৃত্ব। এদিন বৃহস্পতিবার বিকেলের এই বৈঠকে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা গ্রামীণের সভাপতি কৃষ্ণ ঘোষ, প্রার্থী গোবর্ধন দাস, বিজেপি নেতা বিধান ঘোষ, বিজেপি কর্মী ও সমাজসেবী পল্লব দাস সহ বিশিষ্টজনেরা।

এদিন গোবর্ধন বাবু তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অমূল্য বক্তব্য শোনার জন্য বিপুলসংখ্যক লোকের সমাগম হবে। তার জন্য আমাদের জায়গাও কম পড়ে যেতে পারে। তবে করোনা বিধিকে মাথায় রেখে আমরা মাস্ক, স্যানিটাইজার রাখার কথা ভেবেছি।

এক তৃতীয়াংশ লোক জমায়েত করে সভা করার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন বিষয়টিকে এখনো নির্দিষ্ট করেনি কত লোকের মধ্যে এক তৃতীয়াংশ লোক করার কথা! তবে আমরা করোনা বিধিকে মাথায় রেখে সমস্ত রকম আয়োজনের ব্যবস্থা করছি।

Related posts

নদীভাঙ্গন গ্রাসে কাবাডি গ্রাম কালিনগর

E Zero Point

এ বি টি এ বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ত্রিবার্ষিক সম্মেলন

E Zero Point

গুরু গোবিন্দ বসু স্মৃতি সংঘের রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন