02/06/2026 : 12:08 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

টাউন ক্লাব মাঠে হলদিবাড়ি ক্রিকেট লিগের ফাইনাল

জিরো পয়েন্ট নিউজ –অপু দেবনাথ, হলদিবাড়ি, ১৫ এপ্রিল ২০২১:


হলদিবাড়ি টাউন ক্লাবের পরিচালনায় স্বর্গীয় মুকুল কুন্ডু স্মৃতি চ্যাম্পিয়ান কাপ ও স্বর্গীয় সন্তোষ হালদার রানার্স স্মৃতি কাপ হলদিবাড়ি ক্রিকেট লিগ ফাইনাল খেলা টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত হল । টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত হলদিবাড়ি ক্রিকেট লিগে ফাইনালে জয়ী হলদিবাড়ি টাউন ক্লাব । এই দিন টাউন ক্লাব ও আর কে এলিভেন হলদিবাড়ির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয় । টাউন ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তনেন । তারা ১৬ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৭ রানে টার্গেট দেন । জবাবে আর কে এলিভেন হলদিবাড়ি অল উইকেট হারিয়ে ১১৭ রান করেন ।

আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ  আকাশ সরকার, বেষ্ট ব্যাটসম্যান কান্দু সরকার, বেষ্ট বোলার সুরোজ রায়, ম্যান অফ দ্যা সিরিজ অর্ণব দাস। এই দিন এই খেলায় উপস্থিত ছিলেন – পিনাকী হালদার , অর্ণব কুন্ডু ।


অর্ণব দাস জানান হলদিবাড়ি ক্রিকেট লিগ ২০২০ নভেম্বর মাসে খেলাটি হলদিবাড়ি ব্লক ভিত্তিক খেলা হলদিবাড়ি বিভিন্ন জায়গায় থেকে মোট দশটি দল অংশ গ্রহণ করেছে । বিভিন্ন কারণ থাকার ফলে এই ফাইনাল খেলাটি করতে পারেনি তাই আজ পয়লা বৈশাখে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করেন হলদিবাড়ি টাউন ক্লাবে ।

Related posts

কলকাতার রাজপথে হাজির মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার সমর্থক

E Zero Point

ফুলের সওগাত আর মিষ্টিমুখ: আঝাপুরে প্রচারের শেষ লগ্নে ঘরের ছেলের মেজাজে ভূতনাথ মালিক

ezeropoint

পথশ্রী অভিযানের রাস্তা শিলান্যাস পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন