12/04/2026 : 1:49 PM
আমার দেশ

জম্মু-কাশ্মীর, গিলগিট-বাল্টিস্তান, মুজফ্ফরাবাদ এবং হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২০ এপ্রিল ২০২১:


ভারতের আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বাল্টিস্তান ও মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। একই সঙ্গে হিমালয় সংলগ্ন  পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অন্ধ্র উপকূল, ত্রিপুরা, তেলেঙ্গানা, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরালায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বাল্টিস্তান ও মুজফ্ফরাবাদে ভারী বৃষ্টি হতে পারে। রাজস্থানের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ এবং ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ,গিলগিট-বাল্টিস্তান ও মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরালায় ৩০ থেকে ৪০ কিরোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, গিলগিট-বাল্টিস্তান, মুজফ্ফরাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিলও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে। ২৩ ও ২৪ এপ্রিল গঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরালা, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

Related posts

তথ্যপ্রযুক্তিনির্ভর বৃত্তি কর্মসূচির জন্য আদিবাসী বিষয়ক মন্ত্রক স্কচ স্বর্ণ পুরস্কার পেল

E Zero Point

UPI ট্রানজাকশন চালু থাকবে Paytm-এর?

E Zero Point

রেমডেসিভির ওপর শুল্ক ছাড় দেওয়া হচ্ছে- সদানন্দ গৌড়া

E Zero Point

মতামত দিন