27/08/2026 : 1:21 PM
আমার বাংলা

দিদি….ই : বাংলা নিজের মেয়েকেই তৃতীয় বারের জন্য দায়িত্ব দিলেন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি,  ২ মে ২০২১:


একদিকে যেমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে অন্যদিকে সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই-এর সাক্ষী রইল নন্দীগ্রাম, শেষ রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ১২০০ ভোটে শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামের সিটটি জিতলেন।

চার মাস আগে প্রশান্ত কিশোর  বিজেপি-র ভোটবাক্সের হিসেব কষে দিয়েছিলেন রবিবার তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। নীলবাড়ির লড়াইয়ে দুই সংখ্যাতেই আটকে রয়েছে বিজেপি।

এখন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের দায়িত্ব অনেক বেশি। করোনা পরিস্থিতি প্রথমে মোকাবিলা করতে হবে এবং তারপর প্রতিশ্রুতি পালন। জনগণ অপেক্ষা করবে আগামী পাঁচবছর।

Related posts

নিজেই নিজের গলা কাটলো গৃহবধূ!!!

E Zero Point

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব

E Zero Point

প্রয়াত বাবার শান্তি কামনায় ইঁটভাটা শ্রমিকদের আহার মেমারিতে

E Zero Point

মতামত দিন