01/03/2026 : 3:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিয়ে করতে না চাওয়ায় আত্মঘাতী মেমারি কলেজের ছাত্রী

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৮ জুলাই ২০২১:


বিয়ে করতে না চাওয়ায় আত্মঘাতী মেমারি কলেজের ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম অনুপমা ওঝা, বয়স ১৮ বছর। মেমারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শনিবার সন্ধ্যায় মেমারি থানার পাল্লা এলাকায় তার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

পরিবারের অভিযোগ স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো ওই ছাত্রীর। ধীরে ধীরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করে।

শনিবার সন্ধ্যায় ছাত্রীর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের তরফে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

Related posts

শীত পড়তেই লেপ বানানোর ব্যাস্ততা জেলা জুড়ে

E Zero Point

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল রাজধানী দিল্লিতে

E Zero Point

মেমারিতে চলছে অবাধে ধানের জমির নাড়া পোড়ানো, প্রশাসন নিশ্চুপ

E Zero Point

মতামত দিন