07/09/2026 : 12:09 AM
অন্যান্য

গভীর রাতে আরও ৭ জুয়াড়ি গ্রেপ্তার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, নূর আহমেদ, মেমারি:


একদিনে পর পর দুবার মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে, নিমো বটতলা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে আরো সাত জুয়াড়িকে আটক করে। ঘটনাস্থল থেকে ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দু প্যাকেট তাস, তিনটি মোটরসাইকেল, এবং নগদ ৭৩১০ টাকা সহ অন্যান্য সামগ্রী।

প্রসঙ্গগত উল্লেখ্য শনিবার মেমরি থানা এলাকার তালচিনি ডিভিসি পাড়া থেকে ৭ জন জুয়াড়িকে জুয়াখেলা অবস্থায় হাতে নাতে গ্রেপ্তার করলো। গোপনসূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় মেমারি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নগদ ৮২ হাজার টাকা, ৭টি বাইক-স্কুটার, জুয়া খেলার বোর্ড ও ডাইস, ৮টি মোবাইল ফোন, গ্লাস ল‍্যাম্প, অজস্র খুচরো পয়সা উদ্ধার করা হয়।

রবিবার মোট ১৪জন জুয়াড়িকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

Related posts

Guía completa de Casino jugaBet: registro, bonos y retiros

ezeropoint +91 7797331771

পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণ একদিনে ১০০ পাড়, মেমারিতে ১৫

চাষীভাইদের প্রতি মেমারি পাওয়ার হাউসের পক্ষ থেকে আবেদন

ezeropoint +91 7797331771

মতামত দিন