10/08/2026 : 4:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

এবার জেলা বই মেলা মেমারি সাতগেছিয়াতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২ ডিসেম্বর ২০২১:


করোনার সময় গত বছর কোন বইমেলার আয়োজন করা যায়নি কিন্ত এবছর পূর্ব বর্ধমান জেলা বই মেলার আয়োজন হতে চলেছে মেমারি ২ ব্লকের সাতগেছিয়াতে। আগামী ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা সাতগেছিয়া স্পোটিং ক্লাব গ্রাউন্ডে আয়োজিত হবে বলে জানা গেছে।

সম্প্রতি বর্ধমানের বিডিএ সভা ঘরে বইমেলার প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি মিটিং এর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি শম্পা ধারা, মেমারি ২ বিডিও ছাড়া অন্যান্য প্রশাসনিক কর্তারা ও বইমেলা কমিটির সদস্যরা।

রাজ্য সরকারের গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে ও লোকাল লাইব্রেরী অথরিটির পরিচালনায় জেলা বইমেলার উদ্বোধন করবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।


Related posts

এবার মেমারিতে বামেদের নির্বাচনী থিম সং 

ezeropoint

কালনায় তর্পণের জন্য গঙ্গাস্নানের ভিড়

E Zero Point

লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে! বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

E Zero Point

মতামত দিন