26/02/2026 : 9:59 AM
আমার বাংলাকলকাতা

ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৩০ মে ২০২২:


পরীক্ষার্থীদের দীর্ঘ উৎকন্ঠা দূর করে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। পর্ষদ-সহ ১৪টি ওয়েবসাইটে ফল জানা যাবে ।সকাল ন’টায় প্রকাশিত হবে ফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের বেশি।

চলতি বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়। এই বছর পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে কোভিড বিধি মেনে। করোনা আবহের ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর নিরপদ্রুবেই পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়েছে।

Related posts

থৈপাড়া প্রিন্স ক্লাব ও পান্ডুয়া থানার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব

E Zero Point

পারিজাতনগরে মেমারি-তারকেশ্বর রোডে ফাটল

E Zero Point

মেমারি থানায় বামেদের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন