07/09/2026 : 3:28 AM
আমার দেশ

দেশে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ১৯ হাজার, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৩

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১০ জুলাই ২০২২:


আবার করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। দেশে দৈনিক কোভিড সংক্রমণ গত কয়েক দিন ধরেই ২০ হাজারে আশপাশে ঘোরাফেরা করছে। শনিবার দেশে দৈনিক সংক্রমণের সংখ্য়া ছিল ১৮ হাজার ৮৪০। শুক্রবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১৮ হাজার ৮১৫। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাদের বুলেটিনে জানিয়েছে, কোভিডে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৩৮৬। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ২৮, শতাংশের হিসেবে যার পরিমাণ ০.২৯।

শনিবার পর্যন্ত, কোভিড-১৯ টিকার ১৯৮.৬৫ টি ডোজ দেওয়া হয়েছে। অল্পবয়সীদের কোভিড টিকাদানের কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩.৭৪ কোটিরও বেশি কিশোর-কিশোরীকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

Related posts

১৩ কোটিরও বেশি টিকা প্রদান করে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক লাভ করেছে

লাচিত দিবসঃ এক মহান যোদ্ধার ইতিহাস

ezeropoint +91 7797331771

তামিলনাডুতে আবাসন ক্ষেত্রের প্রকল্পর জন্য কেন্দ্র ও বিশ্ব ব্যাঙ্কের মধ্যে চুক্তি সম্পাদন

মতামত দিন