06/06/2026 : 2:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী বৈঠক দেবীপুরে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১২ নভেম্বর ২০২২:


সামনই পঞ্চায়েত নির্বাচন। শাসকদল তৃণমূল তার উন্নয়ণের ঝাঁপি নিয়ে মাঠে নেমে পড়েছে। আর তৃণমূল কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে উজ্জ্বীবিত করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ে মেমারি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ও দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করা হলো।

বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অচিন্ত্যকুমার চট্টোপাধ্যা , মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশীষ ঘোষ দোস্তিদার, মেমারি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোঃ শাজাহান, মেমারি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি রাহুল দেব ঘোষাল । তৃণমূল শিক্ষা সেলের সভাপতি মোঃ জাহাঙ্গীর, এস টি সেলের সভাপতি কৃষ্ণ সরেন, এসসি ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস, দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সিদ্ধান্ত। এছাড়াও অন্যান্য অঞ্চলের অঞ্চল সভাপতি ও যুব সভাপতি গন ও অঞ্চলের কর্মীবৃন্দ।

Related posts

গরীব ছাত্রদের জন্য বিনামূল্যে ছাত্রাবাস ভারত সেবাশ্রমের 

E Zero Point

পণপ্রথার শিকার, কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে(!!!) অগ্নিদ্বগ্ধ হয়ে আত্মহত্যা মেমারিতে

E Zero Point

পানীয় জল সরবরাহকারী ট্যাঙ্ক নিয়ে আবার অভিযোগ নিমো ১ পঞ্চায়েতের বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন