22/07/2026 : 12:44 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

বন্ধুর গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা মেমারিতে, গ্রেপ্তার ১

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত ৩নং ওয়ার্ডের সুলতানপুর রেলগেট পাড়ায় এক বন্ধু অপর বন্ধুর গলায় ছুরি মেরে আঘাত করে হত্যার চেষ্টা করে মঙ্গলবার সন্ধ্যায়। ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয় শেখ ইব্রাহিম। তাকে আশঙ্কাজনক অবস্থায় মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয় হয়। মেমারি থানায় আহত ওই ব্যক্তি লিখিত অভিযোগ জানানোর পরেই।

অভিযোগের তদন্তে নেমে বুধবার রাতে অপর বন্ধু হাসমত মোল্লাকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ । বৃহস্পতিবার সকালে সুনির্দিষ্ট ধারা রুজু করে মেমারি থানার পুলিশ ধৃতকে বর্ধমান আদালতে পাঠালে, বিচারক হাসমত মোল্লাকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

শেখ ইব্রাহিম কাছ থেকে জানা যায়, দীর্ঘদিনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার সাথে হাসমত মোল্লার বিবাদ ছিল। তারপর থেকে দুই বন্ধুর মধ্যে কোন যোগাযোগ ছিল না। মঙ্গলবার হঠাৎই শেখ ইব্রাহিমের বাড়ির কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে ডেকে পাঠায় তাকে। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎই পকেট থেকে ধারালো ছুরি বার করে শেখ ইব্রাহিমকে গলায় আঘাত করে। দুজনের মধ্যে টানা হেঁচড়ার ফলে ধারালো ছুরির আঘাতে গলায় গভীর ক্ষত তৈরি হবার পর হাতেও গভীর ক্ষত তৈরি হয়। সেখান থেকে ইব্রাহিম, হাসমতকে ঠেলে ফেলে দিয়ে ছুটে পালায়। পরিবারের লোকজন মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পর মেমারি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

Related posts

পৌরসভার পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জ্ঞাপন

E Zero Point

বাতিল কলেজ ও বিশ্ববিদ্যালয়র পরীক্ষাঃ এক নজরে উচ্চশিক্ষা দফতরের সুপারিশ

E Zero Point

কালনায় তৃণমূল কর্মীর উপর হামলা, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন