28/02/2026 : 9:46 AM
আমার বাংলা

বালি ওভার লোড করে নিয়ে যাওয়ার অভিযোগে মেমারিতে গ্রেফতার ২ ট্রাক চালক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৮ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমরি এক নম্বর ব্লকের সুলতানপুর মোড় এলাকা থেকে বালি ওভার লোড করে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার দুই ট্রাক চালককে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, বুধবার দিন বেলায় বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ । আদালতের মহামান্য বিচারক ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত ট্রাক চালকদের নাম, লক্ষণ রায় বাড়ি- বিহার রাজ্যের বিগুসাড়াই জেলার বাচওয়াড়া থানার অন্তর্গত বিসানপুরের চিড়িয়া টক এলাকায় এবং রাজকুমার মাঝি, বাড়ি- বিহার রাজ্যের সিওয়ান জেলার গড়িয়াকাঠির অন্তর্গত দুধারা এলাকায়।

গোপন সূত্রে বালি ওভার লোড করে নিয়ে যাওয়ার খবর পায় মেমারি থানার পুলিশ এবং অভিযান চালিয়ে মেমারির সুলতানপুর মোর এলাকা থেকে, ওই দুইজন ট্রাক চালককে বুধবার ভোরবেলা গ্রেফতার করে।

 

Related posts

লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া শুরু করতে চলেছে আই ক্লিনিক

E Zero Point

এসটিকেকে সড়ক নিয়ে পর্যালোচনা সভা পূর্বস্থলীতে

E Zero Point

জামালপুরে চলছে সবুজ সৃজনী মেলা

E Zero Point

মতামত দিন