29/08/2026 : 4:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৬ এপ্রিল ২০২৩:


নববর্ষের সকালে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন আয়োজিত হল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও বর্ধমান সদর সামাজিকি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। বর্ধমান স্টেশন থেকে শুরু হয়ে সাইকেল যাত্রা শেষ হয় উল্লাসে। ৬২ জন সাইকেলিস্ট এদিন অংশ নেয় এই যাত্রায়। কম দূরত্বের যাতায়াত সাইকেলে করার জন্য তারা আবেদন রাখেন।

আয়োজকদের তরফে সুমিত কুমার দে , সুরজ ঘোষরা জানান এদিনের দুই সেরা সাইকেলিস্ট সুপ্রতিম ব্যানার্জি ও সঙ্গিতা সিং , বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: ওম শঙ্কর দুবে এবং অধ্যাপক হেমন্ত নবনীত রাম।

সাইক্লোথন শেষে স্ট্রিট আর্টে অংশ নেয় সকলে, শিল্পী সঙ্গীতা সিং এর ভাবনায় রাস্তায় ফুটে ওঠে নববর্ষের শুভেচ্ছাবার্তা

Related posts

পান্ডুয়া ব্লকের ইলছোবা- দাসপুর পঞ্চায়েতে বি জে পি র বিক্ষোভ কর্মসূচি

E Zero Point

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ফল বিতরণ পাহাড়হাটীতে

E Zero Point

স্কুল সাফাই অভিযানে পূর্ব বর্ধমানের দুই বিধায়ক

E Zero Point

মতামত দিন