13/04/2026 : 8:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাৎসরিক শ্রীশ্রী বাবা বুড়ো রাজ পুজো

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ৫ মে ২০২৩:


মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত ইঢু গ্রামে বহু প্রাচীন শ্রীশ্রী বাবা বুড়োরাজ পুজো অনুষ্ঠিত হলো। কথিত আছে ইঢু গ্রামে এক মুসলিম সম্প্রদায় ভক্ত জামালপুরে বাবা বুড়ো রাজের স্থানে দুধ ভোগ অর্থাৎ পুজো দিতে গিয়েছিলেন বাবা বুড়ো রাজ দুধ ভোগ গ্রহণ করেননি এবং ওনাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে আমি ইঢু গ্রামে এই গাছ তলায় আছি, আমাকে এখানে দুধ ভোগ দে আমি গ্রহণ করব এবং ওই ভক্তর মনোবাসনা পূরণ করেছিলেন বলে জানা যায়।

শ্রী শ্রী বাবা বুড়ো রাজ বছরে বিশেষভাবে ধুমধাম সহকারে দু’বার পূজিত হন।  বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা ও মাঘ মাসে মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষভাবে পূজিত হন ।  আজ শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় মেলা হয় এবং কয়েকশো ভক্ত বাবার কাছে সন্ন্যাসী হন, কয়েকটি গ্রাম এই পুজোয় অংশগ্রহণ করেন এবং দূর দূরান্তের ভক্তরা এসে পুজো দেন ।  শ্রীশ্রী বাবা বুড়ো রাজ নিত্য পূজিত হন।
বিশেষ পুজো, হোম যজ্ঞ, অষ্টপ্রনাম, ধুনো পোড়ানো হয়, এবং বলিদান প্রথা আছে বলে জানালেন পুরোহিত মানব ঘোষাল।

মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত মানব ঘোষাল, কানাইলাল চক্রবর্তী, দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভিক্টর ঘোষ, বাপ্পি মালিক, সুজয় গুপ্ত, সঞ্চিতা বৈরাগ্য, নিবেদিতা মুখার্জি, দীপক সামন্ত সহ সকল সম্প্রদায়ের ভক্তবৃন্দ।

Related posts

ভাতারের আমবোনাই গাড়ি অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

E Zero Point

জাতি ধর্ম নির্বিশেষে জমিয়তের ত্রাণ বিলি মঙ্গলকোটে

E Zero Point

ভাতারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কালুত্তক গ্রামের এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন