27/08/2026 : 9:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রক্তদান শিবির গুসকরায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৮ ডিসেম্বর ২০২৩:


থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত সঙ্কট ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারে রক্ত সঙ্কট দূরীকরনের লক্ষ্যে শুক্রবার গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও পরিচালনায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারের শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান বাসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১৬ জন নতুন রক্তদাতা ও ২ জন মহিলা সহ মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করলেন।


পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রতিটি রক্তদাতা এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারের সকলের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এবং সকল রক্তদাতা সহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারের সকলকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের পক্ষ থেকে সৌগত গুপ্ত।


উপস্থিত ছিলেন গুসকরা পৌরসভার পৌরপ্রধান কুশল মুখোপাধ্যায়, আপন ওয়েলফেয়ার সোসাইটি ও সভাপতি প্রাক্তন অধ্যাপক শিশির কুমার ঘোষ ও সম্পাদক সজ্ঞীব বাছার।

Related posts

মেমারিতে করোনাজয়ী ও যোদ্ধাদের সংবর্ধনা

E Zero Point

৯ টি রাজ্যের হবু জেলা প্রেসিডেন্টদের প্রশিক্ষন রোটারীর

E Zero Point

আজ থেকে বাস চলবে কি না দ্বিধাগ্রস্ত পূর্ব বর্ধমানের বাস ইউনিয়ন, কিছু রুটে বাস চলতে পারে

E Zero Point

মতামত দিন