06/06/2026 : 9:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বর্ণকারের মৃত্যুতে শোকস্তব্ধ মেমারি

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ ফেব্রুয়ারি ২০২৪ :


বয়স হয়েছিল ৮৫ বছর। মেমারি শহরের বিশিষ্ট স্বর্ণকার প্রয়াত হয়েছেন গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার। বিগত ২২ বছর ধরে তার তৈরি করা স্বর্ণ অলঙ্কারে সেজেছে মেমারি তথা আশে পাশের কোন না রমনী।

বৃহস্পতিবার ১ লা ফেব্রুয়ারি সকালে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে প্রয়াত বিশিষ্ট স্বর্ণকার সদানন্দ সাহার স্মৃতিতে শোকসভার আয়োজন করা হয় সোনাপট্টি বাজারে।

প্রয়াত স্বর্ণকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সভাপতি বৃন্দাবন পাল, সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল, চন্দন ধারা সহ সমিতির অন্যান্য সদস্যরা। শ্রদ্ধাজ্ঞাপনের পর ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং আজ সোনাপট্টির বাজার বন্ধ রাখা হয়।

 

 

Related posts

দেবীপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মিছিল

E Zero Point

অন্নদাতারই অন্নসংস্থানের অভাব- উত্তর দিনাজপুরে ক্ষতির মুখে চাষীরা

E Zero Point

ওরা মাছ ধরতে ব্যস্ত

E Zero Point

মতামত দিন