07/09/2026 : 3:35 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনা

তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন

জিরো পয়েন্ট নিউজ, উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


উত্তর ২৪ পরগনা জেলার গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন। গতকাল রবিবার রাতে জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। গুমা নিবেদিতা পল্লীতে এক ঘনিষ্ঠের বাড়িতে ছিলেন বিজন দাস। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে অশোকনগর থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল। পার্টি চলাকালী অভিযুক্ত গৌতম দাস নামে এক দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিন রাউন্ড গুলি চালায়। বারাসত হাসপতালে নিয়ে গেলে বিজন দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়া নিয়ে বিজন দাসের সঙ্গে মতবিরোধ হয়েছিল তৃণমূল কংগ্রেস দলের মধ্যে। জেসমিন শাহজিকে পরে প্রধান করা হয়। বিজন দাসকে করা হয় উপপ্রধান। এলাকার পরিস্থিতি থমথমে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

Related posts

খামারের আগুনে,দুটি ছাগলের মৃত্যু

ezeropoint +91 7797331771

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মেমারিতে, দুই শিশু সহ মৃত ৩

ezeropoint +91 7797331771

শুরু হবে নাড়া পোড়ানোর বিরুদ্ধে বিশেষ অভিযান মেমারিতে, অবশেষে নড়েচড়ে বসলো প্রশাসন

ezeropoint +91 7797331771

মতামত দিন