30/08/2026 : 6:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে পালস পোলিও কর্মসূচি বয়কট করবেন আশাকর্মীরা

জিরো পয়েন্ট নিউজ – পিউ চ্যাটার্জী, কাটোয়া,  ১ মার্চ ২০২৪ :


পালস পোলিও বয়কট করে আশা কর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি কে কেন্দ্র করে বিক্ষোভ জামালপুরে। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশা কর্মীরা। জামালপুর ব্লকের প্রায় ২৫৩ জন আশা কর্মী এই বিক্ষোভে সামিল হন। বেতন বৃদ্ধি , স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে এদিন এই বিক্ষোভ দেখানো হয় বলে জানা গেছে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের ডিউটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ডিউটি যার জন্য কোন পারিশ্রমিক পাচ্ছেন না তারা। আবার কাজ না করলে তাদের চাকরি ছেড়ে দেয়ার কথা বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে । পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হয়েছে, আগামী রবিবার থেকে পালস পোলিও কর্মসূচি হবে সেখানেও আশা কর্মীরাও অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন।

 

Related posts

জগদ্ধাত্রী পুজোর মেলার আড়ালে চলছে জুয়ার আসর

E Zero Point

জনসাধারণের স্বার্থে প্রদান করা হল করোনার ভ্যাকসিন

E Zero Point

টাকার লোভে প্যাসেঞ্জার তুললো সরকারি ১০২ অ্যাম্বুলেন্স বর্ধমানে

E Zero Point

মতামত দিন