08/09/2026 : 5:14 PM
আমার বাংলা

গঙ্গায় ভাঙ্গন, কালনায় আতঙ্কে রাত কাটাচ্ছে বেশ কিছু পরিবার

জিরো পয়েন্ট নিউজ, কালনা, ১৯ মার্চ ২০২৪ :


একদিকে মাটি মাফিয়াদের দৌরত্ব অপরদিকে ভাগীরথীর নাব্যতা কমে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙ্গন।
পূর্ব বর্ধমানের কালনার ১০ নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায় মঙ্গলবার সকাল হতেই সেই ভাঙ্গনের চেহারা নিয়েছে আরো ভয়ংকর। ভাঙ্গনের মুখে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক বাড়িতে । বর্তমানে তিনটি বাড়ি
একদম ভাঙ্গনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ।

এলাকাবাসীরা জানাচ্ছেন, গত বছর সরকারের তরফ থেকে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের জন্য পাড় বাঁধানোর চেষ্টা হয়েছিল । কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই বালির বস্তা চলে যায় নদীগর্ভে । মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন বাম প্রার্থী নিরব খাঁ । তিনি বলেন, “বাম সরকারের আমলে যে কাজ হয়েছিল তা এতদিন চলেছে, এরপর যা হয়েছে তা তো আপনাদের চোখের সামনেই”।


ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে এসেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা । যেহেতু নির্বাচনের আচরণবিধি লাগু হয়েছে । তাই ভাঙ্গনরোধে প্রশাসন কী ভূমিকা নেবে সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ ।।

Related posts

চাকরির নিয়োগে জীবনবিমা কোম্পানি কে মানবিক হতে বললো হাইকোর্ট

রাখবে নাকো শিক্ষাটাকে পুঁথির মধ্যে বদ্ধ করে – মেমারি ক্রিষ্টাল মডেল স্কুল বারবার সেটাই প্রমান করে চলেছে

করোনাকালে বৈশাখী উৎসব কমিটির মানবিক মুখ

ezeropoint +91 7797331771

মতামত দিন