27/08/2026 : 7:11 AM
আমার বাংলা

কম ক্ষতিপূরণ পাওয়ায় চাষীদের ডেপুটেশন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – সাহিদুল ইসলাম, মেমারি, ১৯ জুন ২০২৪ :


২০২৩ – ২০২৪ মরশুমে চাষিরা যে আলু রোপন করেছিলেন অতি বৃষ্টি হওয়ার ফলে দক্ষিণবঙ্গের সব আলু প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। চাষিরা তাদের নিজের নগদ অর্থে বীমা করেছিলেন এবং ক্ষতিপূরণের আশায় বুক বেঁধেছিলেন। অবশেষে বীমা কোম্পানির ক্ষতিপূরণ ঘোষণা আর তা দেখে চাষীদের চক্ষু চড়ক গাছ, কপালে চিন্তার ভাঁজ। মহাজনের থেকে ঋণ নিয়ে কিভাবে তারা পরিশোধ করবেন। যদিও পূর্ব বর্ধমান জেলায় ক্ষতিপূরণ কোথাও ৬.১৪% তো আবার কোথাও ২৪%, ৩৪%। পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের কুচুট অঞ্চলের চাষীরা সব থেকে কম ক্ষতিপূরণ পেলেন।

তাদের নিজের গচ্ছিত টাকা বীমা করার পরেও কেন এই অবস্থা তাই এ নিয়ে বুধবার মেমারি দুই ব্লক কৃষি উন্নয়ন আধিকারিক মহাশয় এর কাছে তারা ডেপুটেশন দেন। সাথে এও বলেন তাদের ক্ষতিপূরণের মূল্যায়ন ন্যায্য না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন এমনটাই কিন্তু দাবি করলেন ওই এলাকার কৃষক বন্ধুরা
বুধবার সকালে মেমারি ২ ব্লকের প্রায় বিভিন্ন অঞ্চলের কৃষকরা মিলে শতাধিক কৃষক মিলে কৃষি সহ অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। এ বিষয়ে কৃষি অধিকর্তা বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে সেটাই এখন দেখার বিষয়।

 

Related posts

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সপ্তাহব্যাপী মহিলাদের স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিজেপির অবস্থান বিক্ষোভ

E Zero Point

হুগলিতে লকডাউন কার্যকর করতে পথে নামলো পঞ্চায়েত

E Zero Point

মতামত দিন