27/08/2026 : 2:41 AM
আমার বাংলা

মানসিক অবসাদে আত্মঘাতী ব্যবসায়ী

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১৯ জুলাই ২০২৪ :


ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন সমস্যায় হওয়ায় মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক সকাল সাতটা নাগাদ মন্তেশ্বরের বাজারে।মন্তেশ্বর গ্রামের হাটপাড়ার বাপটু কুন্ডু নামে এক ব্যক্তি মন্তেশ্বর বাজারে একটি মুদিখানার দোকান ছিল এই দোকানের ঘরের পাশে একটি ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে প্রতিবেশীরা।


তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। প্রতিবেশীদের অনুমান ব্যবসা জনিত কারণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী।এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

শ্যামা মায়ের মন্দিরে চুরি মেমারিতে

E Zero Point

বর্ধমানে রেশনের আটায় প্লাসটিক

E Zero Point

প্রকৃত আমফান ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না আসার অভিযোগে বিজেপির ডেপুটেশন ভাতারে

E Zero Point

মতামত দিন