13/07/2026 : 5:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে জলমগ্ন এলাকা পরিদর্শনে তৃণমূল নেতারা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ অগাষ্ট ২০২৪ :


কদিন আগেই বৃষ্টির অভাবে পূর্ব বর্ধমানের একাধিক এলাকায় শুকিয়ে যাচ্ছিল মাঠ ঘাট। পুকুরে জল কমে আসছিল। মনেই হচ্ছিল না এটা বর্ষাকাল। আবহাওয়ার পরিবর্বতনে এক নাগারে বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন। সেই সঙ্গে ডিভিসির সেচখাল গুলো দিয়ে জল ছাড়া চলছে। আর তাতেই বিপত্তি তৈরি হয়েছে  বিভিন্ন এলাকায়।

একই রকম পরিস্থিতি মেমারি ১ ব্লকেও। প্রবল বৃষ্টির কারণে বেহুলা নদী প্লাবিত হওয়ার ফলে মেমারি ১ ব্লকের গোপ -গন্তার ১ অঞ্চলের মগরা গ্রামে বেশ কয়েকটি পরিবার জলমগ্ন হয়ে পরায় তাদের কে স্কুল ও ক্লাবে আশ্রয় দেওয়া হয়। শনিবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল এলাকা পরিদর্শন করেন ও  তাদের সাথে কথা বলেন এবং আর্থিক সহায়তা তুলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য জিতেন্দ্র সিং লালু, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফারুক আব্দুল্লা, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মুকেশ শর্মা সহ স্থানীয় তৃণমূল কর্মীরা।

 

 

Related posts

বর্ধমানের উল্লাস মোড়ে পথ দুর্ঘটনায় আহত একটি পরিবার

E Zero Point

মেমারিতে বিজেপির মহামিছিল ও সভা

E Zero Point

বর্ধমানের খালেরপুরে পরিযায়ী শ্রমিকদের ফেরার পথে টিফিনের ব্যবস্থা

E Zero Point

মতামত দিন