28/05/2026 : 10:01 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পরে গিয়ে মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ ফেব্রুয়ারি ২০২৬ঃ


মেমারি থানার অন্তর্গত বিজুর এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হলো। মৃত যুবকের নাম মিন্টু দাওয়ান। বয়স আনুমানিক ৩০ বছর। মঙ্গলবার দুপুরে মৃতদেহটি মেমারি থানা থেকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো। প্রতিবেশী সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে নারকেল পাড়বে বলে গাছে উঠবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিল কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে। মঙ্গলবার সকালে তাঁকে একটি নারকেল গাছের তলায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Related posts

পূর্বস্থলীতে জৌলুসহীন লক্ষীপুজো

E Zero Point

তিন দিনব্যাপী স্বর্গীয় রাম চন্দ্র ঘোষ স্মৃতি ফুটবল ট্রফি

E Zero Point

২০ বছর ধরে স্বপ্নাদেশে রক্ষাকালীর পুজো হয়ে আসছে মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন