05/06/2026 : 11:17 PM
আমার দেশ

“স্টেট সাইক্লিং লিডার” হলেন মেমারির সন্দীপন সরকার

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি অনাসারী, মেমারি, ৪ জুন ২০২৭:


বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধিনস্ত ফিট ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের “স্টেট সাইক্লিং লিডার” হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার মেমারী ১ ব্লকের পাল্লারোডের সমাজ ও পরিবেশ কর্মী সন্দীপন সরকার।

এদিন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও সমাজমাধ্যমে পোস্ট করে উক্ত দপ্তর একথা জানায়, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে সাইক্লিংকে জনপ্রিয় করে তোলা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টেকসই জীবনযাপনের প্রচারে সক্রিয়ভাবে কাজ এবং তাঁর নেতৃত্বে বিভিন্ন জেলা ও শহরে একাধিক সাইকেল র‌্যালি, সচেতনতা অভিযান এবং সামাজিক উদ্যোগ সফলভাবে আয়োজনের জন্য তাকে এহেন দায়িত্ব দেওয়া হয় বলে ফিট ইন্ডিয়া র তরফে উপ-মহাপরিচালক ময়াঙ্ক শ্রীবাস্তব জানান, তিনি বলেন প্রতি রাজ্যেই এহেন সাম্মানীক পদে যোগ্যদের নিয়োগ করা হয়েছে ধারাবাহিকভাবে সাইকেল বিষয়ক কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে ।

এহেন দায়িত্ব পাওয়ার পর সন্দীপন সরকার জানান, “এই স্বীকৃতি আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং পশ্চিমবঙ্গের সমস্ত সাইক্লিস্ট, স্বেচ্ছাসেবক এবং সাইক্লিং সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমি কৃতজ্ঞ ফিট ইন্ডিয়ার কাছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত করে একটি সুস্থ, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে কাজ করে যাব।” উল্লেখ্য, বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে সারা দেশে ফিট ইন্ডিয়ার উদ্যোগে বৃহৎ পরিসরে সাইক্লিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলার সাইক্লিস্ট ও সংগঠনগুলিকে একত্রিত করে সাইক্লিং সংস্কৃতির প্রসার, পরিবেশ রক্ষা এবং ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতৃত্ব দেবেন সন্দীপন। সারা রাজ্যের মধ্যে থেকে এই জেলার কেউ এহেন স্বীকৃতি পাওয়ায় খুশি জেলার সাইকেলপ্রেমীরা।

Related posts

এক রাষ্ট্র এক রেশন কার্ডঃ নভেম্বর পর্যন্ত গরিবদের বিনামূল্যে খাদ্য দেওয়া হবে ঘোষণা প্রধানমন্ত্রী

E Zero Point

স্বচ্ছ জ্বালানি কোভিড পরবর্তী সময়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সাহায্য করবে

E Zero Point

উন্নত মানের বস্ত্রক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও জাপানের মধ্যে সমঝোতা পত্রে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন

E Zero Point

মতামত দিন