23/07/2026 : 2:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সাত সকালে এক ক্ষেত মজুরের ঝুলন্ত দেহ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ মেমারি, ২ জুন ২০২৬:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনে বড়পলাশন এক নম্বর অঞ্চলের অন্তর্গত বামুনিয়া গ্রামে ক্যানেল পারে একটি গাছে একজন ঝুলন্ত ব্যক্তিকে দেখতে পায়, স্থানীয়এক ব্যক্তি। তিনি কয়েকটি গবাদি পশুকে নিয়ে মাঠে চড়াতে গিয়ে দেখতে পান বলে স্থানীয় সূত্রে জানা যায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এলাকার সাধারণ মানুষ কে ও সিভিক ভলেন্টিয়ার এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ।

তড়িঘড়ি উদ্ধার করে পুলিশ সাগর টুডুকে মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন সাগর টুডুকে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। মৃত ব্যক্তির পিতার নাম কিষান টুড, গ্রাম টানুয়ার , পুরুলিয়া জেলা টানুয়ার গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে পুলিশ মেমারি থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় সাহারগাছি এলাকায় এক চাষীর বাড়িতে বোরো ধানের ধান কাটার কাজে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে এবং মৃত ব্যক্তির দিদি এমনটাই জানালেন।

 

Related posts

মেমারি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে শিক্ষক দিবস পালন

E Zero Point

মেমারিতে পথদুর্ঘটনাঃ প্রাণ হারালো কাকা-ভাইপো

E Zero Point

প্রথম বার ভোট দিতে গিয়ে ভোটের লাইনে মৃত্যু কিশোরের, সিআইএসএফ-এর গুলিতে শীতলকুচিতে গুলিতে মৃত ৪,

E Zero Point

মতামত দিন