30/08/2026 : 4:46 AM
অন্যান্য

অন্নদাত্রী পোর্টালের মাধ্যমে আজ থেকে রাজ্যে সহায়ক মূল্যে ধান কেনা শুরু

বিশেষ সংবাদদাতা, বর্ধমানঃ আজ থেকে রাজ্যে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হচ্ছে। লকডাউনের দরুণ যেসব কৃষক আউস ও আমন ধান বিক্রি করতে পারেন নি, তাদের কাছ থেকে সেই ধান এবং বোরো ধান কেনা হবে। এ’বছর ২০ লক্ষ মেট্রিক টন ধান কেনা হবে ব’লে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন।
গতকাল পূর্ব বর্ধমানে জেলাশাসকের দপ্তরে এ’ব্যাপারে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, অন্নদাত্রী পোর্টালের মাধ্যমে গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি তার দপ্তরের কর্মীরা ধান কিনবেন। ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ধান কেনার টাকা জমা পড়বে কৃষকদের অ্যাকাউন্টে। আজ থেকে সারা রাজ্যে রেশনে বিনামূল্যে ৫’কেজি করে চাল দেওয়া শুরু হবে বলেও খাদ্যমন্ত্রী জানান। তবে, প্রত্যেকটি দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অশান্তি এড়াতে সিভিক ভলেন্টিয়ার রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিনামূল্যে ডাল দেবার কথা ঘোষণা করেও প্রধানমন্ত্রী তা দিতে ব্যর্থ হয়েছেন বলে শ্রী মল্লিক অভিযোগ করেন।
তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলায় রাইস মিলের কাছে লেভি বাবদ ৩৬ হাজার মেট্রিকটন চাল বকেয়া রয়েছে।

Related posts

মেমারি শহরে পুলিশের নজরদারী অভিযান

E Zero Point

‘আমরা লড়াই করব, করোনাকে হজম করব’-করোনা সচেতনায় কলকাতার বাজারে নতুন মিষ্টি

E Zero Point

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : দ্বিতীয় পর্ব (সকাল-১১টা)

E Zero Point

মতামত দিন