15/07/2026 : 8:53 AM
অন্যান্য

দধীচি স্বেচ্ছাসেবী সংস্থার পাশে ফেডারেল ব্যাঙ্ক

বিশেষ প্রতিনিধিঃ ব্যাঙ্ক মানেই যে শুধু অর্থের কারবারি তা নয়, সামাজিক দায়বদ্ধতাতেও যে এগিয়ে তা দেখিয়ে দিলেন ফেডারেল ব্যাঙ্ক,মেমারি শাখা। আজ দধীচি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দেশের এই গভীর সংকটের সময় ফেডারেল ব্যাঙ্ক (মেমারি শাখা ) বেশ কিছু পরিবারের হাতে জীবন ধারনের প্রয়োজনীয় উপকরণ তুলে দিলেন। ফেডারেল ব্যাঙ্ক (মেমারি শাখা )ম্যানেজার নির্ণয় মুখার্জী জানান যে জানালেন ভবিষ্যতেও তাঁরা এইরকম কর্মকাণ্ডের অংশীদার হতে ইচ্ছুক। দধীচি-র এই মানবিক ও সামাজিক দায়বদ্ধতা কে কুর্নিশ জানাই। দধীচির পক্ষ থেকে ফেডারেল ব্যাঙ্ক-এর প্রতি তাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related posts

দরিদ্র মানুষের পাশে মেমারি তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি

E Zero Point

বর্ধমানের ৩ করোনা জয়ীদের স্বাস্থ্যকর্মীরা উপহার দিলেন

E Zero Point

ব্যান্ডেল-শক্তিগড়ের ডাবল লাইন বিভাগে কাজের জন্য মেমারি স্টেশনে বাতিল ট্রেনের সূচী

E Zero Point

মতামত দিন