30/08/2026 : 12:24 AM
অন্যান্য

নিমো-২ পঞ্চায়েতের সলদা গ্রামে দিনমজুরের পাশে সিপিআইএম

নূর আহামেদঃ একদিকে করোনার আতঙ্ক, অন্যদিক আমফানের তান্ডব – দ্বিমুখী আক্রমনে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত। আজ নিমো-২ গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সলদা গ্রামের সিপিআইএম নেতা মইনুল হল মল্লিকের প্রচেষ্টায় ৫৩ জন দিনমজুরের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।

সিপিআইএম-এর মহেশডাঙ্গা শাখার তত্ত্বাবধানে এই কর্মসূচীতে সামাজিক দূরত্ব বিধি মেনে সকলের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। উক্ত সেবামূলক কার্যে উপস্থিত ছিলেন মেমারি -১ পশ্চিম এরিয়া কমিটির সি.আই.টি.ইউ.-এর সাধারণ সম্পাদক পীযুষ বিশ্বাস, সিপিআইএম নেতা কৃশানু ভদ্র, বাম ছাত্র নেতা তারক মন্ডল সহ অন্যান্য কর্মীবৃন্দ এবং সিপিআইএম নেতা মইনুল হল মল্লিকের পরিবার বর্গ।

Related posts

গুজরাতে ঢুকল মারণ-করোনা ভাইরাস, সুরাতে ১ ও রাজকোটে ১ আক্রান্ত

E Zero Point

বামপন্থী শিক্ষক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিলি গলসী হাই স্কুলে

E Zero Point

ফিরে দেখাঃ ২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি

E Zero Point

মতামত দিন