29/08/2026 : 11:30 PM
অন্যান্য

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারে ঈদ উপলক্ষে বস্ত্রদান

আমিরুল ইসলাম, ভাতারঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ঈদ উপলক্ষে সংখ্যালঘু পরিবারদের নতুন বস্ত্র দেয়া হলো। বেশ কয়েক বছর ধরেই এই বস্ত্রদান অনুষ্ঠান করে আসছে এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেস । এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খুশি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী জানান, প্রতিবছর আমরা বস্ত্র বিতরণ করি ঈদ উপলক্ষে , এবছর ও তাই বস্ত্র বিতরণ করছি আজ। এছাড়াও আমরা দুর্গাপূজাতে ও বস্ত্র বিতরণ করে থাকি। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

লকডাউনে ভারতীয়দের বিশেষ অনুরোধ করলেন বিশ্বের ক্ষুদ্রতম মহিলা

E Zero Point

বর্ধমানে ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের অন্নদান

E Zero Point

চাষীভাইদের প্রতি মেমারি পাওয়ার হাউসের পক্ষ থেকে আবেদন

E Zero Point

মতামত দিন