26/02/2026 : 9:57 PM
অন্যান্য

বামপন্থী শিক্ষক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিলি গলসী হাই স্কুলে

শেখ নিজাম আলমঃ সারাপৃথিবীর সহিত আমাদের ভরতবর্ষ যখন “করোনা মহামারীতে” আক্রান্ত তখন লক ডাউনের ফলে গরীব শ্রমজীবী মেহনতি মানুষের রুটি রুজি নেই বললেই চলে, তার ওপর আবার আমফান ও গোদের উপর বিষ ফোঁড়া হয়ে চরম দুর্দশা ডেকে এনেছে বাংলার মানুষের উপর। কিন্তু মানুষের পেট তো বন্ধ থাকতে পারে না, তাই এই কঠিন পরিস্থিতির জন্য যারা অসহায়, তাদের সাথে সমব্যাথিত হয়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলো বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ এই লক ডাউনের প্রায় তিন মাস গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে , রিলিফ দেওয়া হয়েছে, গলসীসহ আজ তাদের এরকম শিবির ৩৮ নাম্বারে পড়ল পূর্ব বর্ধমান জেলাজুড়ে। গত ৮ই জুন এবিটিএ গলসী জোনাল কমিটির পক্ষ থেকে গলসী হাই স্কুলে গলসী গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৫ টি গরীব পরিবার ও কয়েকজন দুস্থকে ত্রান বন্টন করা হয়, এছাড়াও কয়েকজন ভিক্ষাবৃত্তির পেশায় নিযুক্তকেও ত্রান দেওয়া হয় ও কয়েকজনকে আর্থিক সহায়তাও করা হয়। ত্রান সমগ্রীর মধ্যে ছিল – সরিষার তৈল, মুসর ডাল, সোয়াবিন,লবন,সাবান ও চিনি ও মুড়ির প্যাকেট। শিক্ষকরা করোনা আঁটকাতে বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচারও করেন ও প্রতেকজন কে একটি করে মাস্ক দেন ও তাঁরা তাদেরকে উপদেশ দেন যে তারা বাড়ীর বাইরে বেরোনোর সময় যেন অবশ্যই মাস্ক পরে বের হয়। এবিটিএ এর ১০০ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরেই এই ধরনের আরও শিবির করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

Related posts

মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিটি অসহায়দের পাশে দাঁড়ালেন

E Zero Point

করোনা ভাইরাস মোকাবিলায় রাষ্ট্র ও সরকারের সাথে আমাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ

E Zero Point

খড়্গপুরে করোনা আক্রান্ত ৬ আরপিএফ কর্মী সুস্থ

E Zero Point

মতামত দিন