31/08/2026 : 12:08 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ডেপুটেশন দিল ইলেকট্রিক অফিসে

সেখ নিজাম আলমঃ আজ গলসি ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দিল গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। লকডাউনে গলসি বাজার এতদিন বন্ধ ছিল। তা সত্বেও ব্যবসায়ীদের এলোপাথাড়িভাবে বিল এসেছে। মিটারের রিডিং দেখে যাতে বিল পাঠানো হয়, তার জন্যই এই ডেপুটেশন। গলসি বাজারের ব্যাবসায়ীরাও ক্ষুব্ধ এত বেশী ইলেকট্রিক বিল আসার জন্য। গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বজরুল রহমান মন্ডল বলেন, এই দাবি না মানলে কিংবা ইলেকট্রিক লাইন কাটতে এলে,যদি কোন ঝামেলার সৃষ্টি হয়,তাহলে এই অ্যাসোসিয়েশন কোনরকমেই দায়ী থাকবে না। তবে ইলেকট্রিক অফিসের এস,এম সুবীর বিশ্বাস জানান, আপনারা বিল পেমেন্ট করুন,তারপর দেখছি। এই উত্তর মনঃপুত না হওয়ায় জানানো হয়,আপনারা মিটারে রিডিং দেখে বিল নিন। নচেৎ আমাদের বিল দেওয়া সম্ভব নয়। শেষমেশ কি সিদ্ধান্ত নেওয়া হবে তা ধোঁয়াশায় থেকে গেল।

Related posts

সম্প্রীতির লক্ষ্যে ঈদের খুশি ভাগ করে নিল মেমারি শহরের দুই তৃণমূল নেতা

E Zero Point

জামাইষষ্ঠী উপলক্ষে ফাঁকা বাড়িতে গভীর রাতে চুরির চেষ্টা

E Zero Point

ভোট মিটতেই ব্যারাকপুরে হিংসা

E Zero Point

মতামত দিন