08/09/2026 : 11:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি শাখা অসহায় মানুষের পাশে

স্বদেশ মজুমদার, মেমারিঃ লকডাউনের চতুর্থ পর্যায়ের বিধিনিয়মের কিছুটা শিথিল হলেও জনজীবন স্বাভাবিক হতে সময় লাগবে। তার উপর করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে জেলায় জেলায়। মানুষ কর্মহীন ও দিশেহারা। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি শাখার উদ্যোগে মেমারি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বটপুকুর পাড়াতে খাদ্যসামগ্রী দান করা হলো। প্রায় ১৮০ টি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করেন বিজ্ঞান মঞ্চের মেমারি শাখার সদস্যরা।

Related posts

সাইবার প্রতারণা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান সাতগেছিয়ায়

ezeropoint +91 7797331771

বিজেপির সাইকেল মিছিল

ezeropoint +91 7797331771

সড়ক দুর্ঘটনার কবলে মেমারি থানায় সিভিক ভলেন্টিয়ার

ezeropoint +91 7797331771

মতামত দিন