15/04/2026 : 6:11 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় শ্রমজীবী মানুষের লড়াইয়ে জোরদারের আহবান

আলেক শেখঃ করোনা আবহে শ্রমজীবী মানুষই সর্বদিক থেকে আক্রান্ত | তাই শ্রমজীবী মানুষের স্বার্থে দুনিয়ার মজদুরকে এক হতে হবে | দেড়শ বছর আগেকার এই আহবান আজও গুরুত্ব হারায়নি | সিআইটিইউ-এর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে গত কাল এই আহবান জানান শ্রমিক নেতা অরুণাভ চক্রবর্তী | কালনা শহর এরিয়া কমিটি এলাকার সিআইটিইউ-এর উদ্যোগে মহাদেব মহাদেব ব্যানার্জি ভবনের নিচে অনুষ্ঠিত অনুষ্ঠানে– উপস্থিত ছিলেন স্বপন ব্যানার্জি, কেশব ঘোষ, তাপস দাস, সঞ্জিত মুখার্জি প্রমুখ | অনুষ্ঠানের শুরুতে মাল্যদান করেন নেতৃবৃন্দ | অরুণাভ চক্রবর্তী আরো বলেন– পুঁজিপতিরা শ্রমজীবী মানুষের শ্রম শোষণ করে পুঁজির পাহাড় জমায় | এই শোষণ অব্যাহত রাখতে শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙার চেষ্টা করে নানাভাবে | যাতে তাঁদের প্রতিবাদ করার ক্ষমতা দুর্বল হয়ে যায় | কেন্দ্র এবং রাজ্যে সেই পুঁজিবাদের সরকার ক্ষমতায় | তাই জাত-পাতের ইস্যু সামনে এনে শ্রমজীবী মানুষদের ঐক্যকে ভেঙে দিচ্ছে | এটা বুঝতে হবে আমাদের |

Related posts

বয়সের ভারে ক্লান্ত ঘোড়াঃ মালিকের আমানবিক রুপ মেমারিতে

E Zero Point

ব্যাঙ্ক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে বৈঠক মেমারি থানায়

E Zero Point

বর্ধমানে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরই শতাধিক কর্মী বিজেপি থেকে তৃণমূলে

E Zero Point

মতামত দিন