08/09/2026 : 5:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির যুব মোর্চার

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গোটা রাজ্য জুড়ে বিজেপি নেতা-কর্মীদের করোনা উদ্ভূত পরিস্থিতি সহ আমফানে ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতে বাধা দেবার প্রতিবাদে রবিবার বর্ধমানে ২নং জাতীয় সড়ক অবরোধ করল বিজেপির যুবমোর্চার জেলা শাখা। ঘটনায় জানা যায় যে, গত ৭ জুন রবিবার পূর্ব বর্ধমানে উল্লাস মোড় এলাকায় জাতীয় সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপির যুব মোর্চার সদস‍্যরা।

কার্যত এদিন বিজেপির যুব মোর্চার সদস‍্য শুভম নিয়োগী বলেন, রাজ‍্যের গনতন্ত্র কি হচ্ছে প্রতিনিয়ত বিজেপির নেতাদের হেনস্থা হতে হচ্ছে পুলিশের দ্বারা। কোনো জায়গায় ত্রান দিতে গেলে বিজেপি বাঁধার মুখে পরতে হচ্ছে । বিধ্বস্ত এলাকায় বিজেপি নেতৃত্বকে ত্রাণ পর্যন্ত নিয়ে যেতে দিচ্ছে না রাজ‍্য সরকারের পুলিশ। এদিকে তৃণমূলের সব স্তরের নেতাদের সব জায়গায় যাতায়াত করছে প্রশাসনিক মদতে। অভিযোগ বনগাঁ বিধানসভার গাইঘাটায় সেখানে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস‍্যকে জোড় করে মিথ‍্যা অভিযোগে থানায় তুলে নিয়ে আসা হয় গত শনিবার। রাতভোর থানার সামনে অবস্থান শুরু করেন রাজ‍্য যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ ও সাংসদ শান্তনু ঠাকুর । তাই এদিন এই অভিযোগ তুলে বিজেপির যুব মোর্চা বর্ধমান শাখার পক্ষ থেকে পথ অবরোধ করে, ফলে জাতীয় সড়কের উপর যানযোটের সৃষ্টি হয় । অবশেষে বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ ওঠে । তারপর যান চলাচল স্বাভাবিক হয় ।

এদিন এই প্রতীকি রাস্তা অবরোধের মাধ্যমে তাঁরা রাজ্য সরকারকে হুঁশিয়ারী দিয়েছেন অবিলম্বে বিজেপির কর্মী, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা তাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে হেনস্থা করা বন্ধ করা হোক। অন্যথায় তাঁরা পূর্ব বর্ধমান জেলা সহ গোটা রাজ্য জুড়েই বৃহত্তর আন্দোলনে নামবেন।

 

Related posts

মেমারিতে তৃণমূলের বিজয়া সম্মেলনী

ezeropoint +91 7797331771

ইহলোক ত‍্যাগ করলেন প্রবীণ সাংবাদিক আসগর আলি

ezeropoint +91 7797331771

কচিকাঁচারাও পালন করলেন বিশ্ব পরিবেশ দিবস

ezeropoint +91 7797331771

মতামত দিন